Leviticus 23:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম ঐ প্রথম ফসলের রুটির সঙ্গে ও দু’টি ভেড়ার বাচ্চার সঙ্গে মাবুদের উদ্দেশে দোলনীয় উপহার হিসেবে তাদেরকে দোলাবে; সেসব ইমামের জন্য মাবুদের উদ্দেশে পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে প্রথম ফসলের রুটির সঙ্গে দোলনীয় উপহাররূপে দুটি মেষশাবক যাজক দোলাবে। যাজকের পক্ষে এগুলি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক ঐ আশুপক্বাংশের রুটীর সহিত ও দুই মেষশাবকের সহিত সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যরূপে তাহাদিগকে দোলাইবে; সে সকল যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক ঐ আশুপক্বাংশের রুটির সহিত ও দুই মেষশাবকের সহিত সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যরূপে তাহাদিগকে দোলাইবে; সেই সকল যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সদাপ্রভুর সামনে দোলন-উৎসর্গ হিসাবে সেই দু’টা ভেড়ার বাচ্চা এবং প্রথমে তোলা ফসলের তৈরী রুটি নিয়ে দোলাবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করা পবিত্র জিনিস যা পুরোহিতের পাওনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম মাবুদের সামনে দোলন-কোরবানী হিসাবে সেই দু’টা ভেড়ার বাচ্চা এবং প্রথমে তোলা ফসলের তৈরী রুটি নিয়ে দোলাবে। এগুলো মাবুদের উদ্দেশে কোরবানী দেওয়া পবিত্র জিনিস যা ইমামের পাওনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত প্রথম ফসলের রুটির সঙ্গে মেষ শাবক দুটি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করবে। সে তা প্রভুর উদ্দেশে পবিত্র বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক তাদের প্রথম শস্য থেকে তৈরী রুটি সহ দোলনীয় নৈবেদ্যর দুটি মেষশাবক প্রভুর সামনে দোলাবে| তারা প্রভুর কাছে পবিত্র| তারা থাকবে যাজকের অধিকারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক ঐ আশুপক্কাংশের রুটির সঙ্গে ও দুটি ভেড়ার বাচ্চার সঙ্গে সদাপ্রভুর উদ্দেশ্যে দোলনীয় নৈবেদ্যরূপে তাদেরকে দোলাবে; সে সব যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে।