Leviticus 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনেই তোমরা একটা উৎসব ঘোষণা করবে এবং তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না; এটি তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একই দিনে তোমরা পবিত্র সমাবেশ ঘোষণা করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। তোমরা যেখানেই বসবাস করো, আগামী প্রজন্মগুলির পক্ষে এ এক চিরস্থায়ী বিধি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিনেই তোমরা ঘোষণা করিবে; তোমাদের পবিত্র সভা হইবে তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; ইহা তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিনেই তোমরা ঘোষণা করিবে; তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; ইহা তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমরা একটা পবিত্র মিলন-সভা ঘোষণা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা যেখানেই বাস কর না কেন বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমরা একটা পবিত্র মিলন-মাহ্‌ফিল ঘোষণা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা যেখানেই বাস কর না কেন বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সেদিন পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং সেদিন শ্রমসাধ্য কোন কাজ করবে না। দেশের সর্বত্র তোমরা এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ একই দিনে তোমরা এক পবিত্র সভা ডাকবে| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| তোমাদের সকলের বাড়ীতে এই বিধি চিরকালের জন্য চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের ই তোমরা ঘোষণা করবে; তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো সাধারন কাজ করবে না; এটা তোমাদের সব গৃহে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।