Leviticus 23:24 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামবার এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণ করার পবিত্র মিলন-মাহ্ফিল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের প্রথম দিনে বিশ্রামদিন পালন করবে, তূরীধ্বনি সহকারে পবিত্র সমাবেশ দিবস স্মরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব্ব এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব, এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের প্রথম দিনটি তোমরা বিশেষ পবিত্র বিশ্রাম দিবসরূপে পালন করবে। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা তুরীধ্বনি দেবে এবং ঐ দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের বল: সপ্তম মাসের প্রথম দিন তোমরা বিশ্রামের বিশেষ দিন হিসেবে পালন করবে| সেই পবিত্র সভা লোকদের স্মরণ করানোর জন্য ভেরী বাজাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, সপ্তম মাসে, সেই মাসে প্রথম দিনের তোমাদের বিশ্রামপর্ব এবং তূরীধ্বনিসহযোগে স্মরণ করার জন্য পবিত্র সভা হবে।