Leviticus 23:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার ঐ সপ্তম মাসের দশম দিন কাফ্‌ফারা করার দিন; সেদিন তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে ও তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে এবং মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্ত দিবস। এক পবিত্র সমাবেশ আয়োজন করো এবং নিজেদের অস্বীকার করবে ও সদাপ্রভু উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার ঐ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্তদিন; সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে, ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার ঐ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্তদিন; সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে, ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই সপ্তম মাসের দশ দিনের দিনটা হবে পাপ ঢাকা দেবার দিন। সেই দিন তোমাদের একটা পবিত্র মিলন-সভা হবে এবং নিজেদের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করতে হবে। তোমাদের সেই দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনষ্ঠান করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই সপ্তম মাসের দশ দিনের দিনটা হবে গুনাহ্‌ ঢাকা দেবার ঈদ। সেই দিন তোমাদের একটা পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে এবং নিজেদের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করতে হবে। তোমাদের সেই দিন মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত দিবস। সেদিন তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। তোমরা উপবাস করবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্তের দিন, সেদিন এক পবিত্র সভা হবে| সেদিন তোমরা অবশ্যই কোন খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য প্রভুর কাছে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার ঐ সপ্তম মাসের দশম দিনের প্রায়শ্চিত্তদিন; সে দিন তোমাদের পবিত্র সভা হবে ও তোমরা নিজের নিজের প্রাণকে দুঃখ দেবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে।