Leviticus 23:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন তোমরা কোন কাজ করবে না; কেননা তোমাদের আল্লাহ্‌ মাবুদের সম্মুখে তোমাদের জন্য কাফ্‌ফারা দিতে হবে বলে তা কাফ্‌ফারা দিন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই দিনে কোনো কাজ করবে না, কারণ দিনটি প্রায়শ্চিত্ত দিবস, যেদিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন তোমরা কোন কার্য্য করিবে না; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা প্রায়শ্চিত্তদিন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন তোমরা কোন কার্য করিবে না; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা প্রায়শ্চিত্ত দিন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমাদের কোন কাজ করা চলবে না, কারণ সেটাই হল পাপ ঢাকা দেবার দিন। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সেই দিন তোমাদের পাপ ঢাকা দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমাদের কোন কাজ করা চলবে না, কারণ সেটাই হল গুনাহ্‌ ঢাকা দেবার ঈদ। তোমাদের মাবুদ আল্লাহ্‌র সামনে সেই দিন তোমাদের গুনাহ্‌ ঢাকা দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তোমরা কোন কাজ করবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা প্রায়শ্চিত্ত দিবসরূপে উদযাপিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই ঐ দিন কোন কাজ করবে না, কারণ এটা হল প্রায়শ্চিত্তের দিন| ঐ দিন যাজকরা প্রভুর কাছে যাবে এবং যা তোমাদের শুচি করে সেই সব আচারানুষ্ঠান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন তোমরা কোন কাজ করবে না; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য তা প্রায়শ্চিত্তদিন হবে।