Leviticus 23:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ছয় দিন কাজ করতে হবে, কিন্তু সপ্তম দিনে পূর্ণ বিশ্রামের বিশ্রামবার, পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে, তোমরা কোন কাজ করবে না; সেদিন তোমাদের সমস্ত নিবাসে মাবুদের উদ্দেশে বিশ্রামবার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা ছয় দিন কাজ করতে পারবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য বিশ্রামদিন, পবিত্র সমাবেশ দিবস। এই দিনে তোমরা কোনো কাজ করবে না; তোমরা যেখানেই থাকো, দিনটি সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ছয় দিন কার্য্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রামপর্ব্ব, পবিত্র সভা হইবে, তোমরা কোন কার্য্য করিবে না; সে দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ছয় দিন কার্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রামপর্ব, পবিত্র সভা হইবে, তোমরা কোন কার্য করিবে না; সেই দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তার ছয় দিন তোমরা কাজ করতে পারবে কিন্তু সপ্তম দিনটা হবে বিশ্রামবার, অর্থাৎ পবিত্র মিলন-সভার দিন। এই দিন তোমরা কোন কাজ করবে না। তোমরা যেখানেই বাস কর না কেন এই দিনটা হবে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামবার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তার ছয় দিন তোমরা কাজ করতে পারবে কিন্তু সপ্তম দিনটা হবে বিশ্রামবার, অর্থাৎ পবিত্র মিলন-মাহ্‌ফিলের দিন। এই দিন তোমরা কোন কাজ করবে না। তোমরা যেখানেই বাস কর না কেন এই দিনটা হবে মাবুদের উদ্দেশে বিশ্রামবার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তাহের ছয়দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য পবিত্র বিশ্রাম দিবস। এই দিনে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তোমরা কোন কাজ করবে না। তোমাদের দেশের সর্বত্র এই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশ্রাম দিবসরূপে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ছদিন ধরে কাজ কর, কিন্তু সপ্তম দিন কর্মবিরতির জন্য নির্দিষ্ট বিশ্রামপর্ব হবে বিশ্রামের বিশেষ দিন| তোমরা অবশ্যই কোন কাজ করবে না| এটা তোমাদের সকলের বাড়ীতেই প্রভুর জন্য বিশ্রামের দিন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছয় দিন কাজ করতে হবে, কিন্তু সপ্তম দিনের বিশ্রামের জন্য বিশ্রামপর্ব, পবিত্র সভা হবে, তোমরা কোন কাজ করবে না; সে দিন তোমাদের সব গৃহে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন।