Leviticus 23:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন যে কোন ব্যক্তি কোন কাজ করে, তাকে আমি নিজের লোকদের মধ্য থেকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সেদিন কেউ কাজ করে, তাহলে তার আপনজনদের মধ্য থেকে আমি তাকে বিনষ্ট করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন যে কোন প্রাণী কোন কার্য্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন যে কোন প্রাণী কোন কার্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন যদি কেউ কোন কাজ করে তবে আমি তাকে তার জাতির মধ্য থেকে ধ্বংস করে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন যদি কেউ কোন কাজ করে তবে আমি তাকে তার জাতির মধ্য থেকে ধ্বংস করে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সেদিন কোন লোক কাজ করলে আমি তাকে তার স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দিন যদি কোন ব্যক্তি কোন কাজ করে, আমি তার লোকদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন যে কোনো প্রাণী কোনো কাজ করে, তাকে আমি তার লোকদের মধ্য থেকে বিচ্ছিন্ন করবো।