Leviticus 23:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন তোমাদের পূর্ণ বিশ্রামের বিশ্রামবার হবে, আর তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে; মাসের নবম দিন সন্ধ্যাবেলা, এক সন্ধ্যা থেকে অপর সন্ধ্যা পর্যন্ত, তোমাদের বিশ্রামবার পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি তোমাদের জন্যে এক বিশ্রামের দিন, সেদিন তোমরা নিজেদের অস্বীকার করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত এটি তোমাদের পালনীয় বিশ্রামদিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে, আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে; মাসের নবম দিবস সন্ধ্যাকালে, এক সন্ধ্যা অবধি অপর সন্ধ্যা পর্য্যন্ত, আপনাদের বিশ্রামদিন পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে, আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে; মাসের নবম দিবস সন্ধ্যাকালে, এক সন্ধ্যা অবধি অপর সন্ধ্যা পর্যন্ত, আপনাদের বিশ্রামদিন পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিনটা হবে তোমাদের জন্য একটা বিশ্রামের দিন। সেই দিন তোমাদের কষ্টস্বীকার করতে হবে। সেই মাসের নবম দিনের সন্ধ্যা থেকে শুরু করে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রামের দিন পালন করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিনটা হবে তোমাদের জন্য একটা বিশ্রামের দিন। সেই দিন তোমাদের কষ্টস্বীকার করতে হবে। সেই মাসের নবম দিনের সন্ধ্যা থেকে শুরু করে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রামের দিন পালন করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন হবে তোমাদের পবিত্র বিশ্রাম দিবস। সেদিন তোমরা উপবাস করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রাম দিবস পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন| তোমরা সেদিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না| বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের নবম দিনের সন্ধ্যায় এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তোমাদের বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে, আর তোমরা নিজের নিজের প্রাণকে দুঃখ দেবে; মাসের নবম দিনের সন্ধ্যাবেলায়, এক সন্ধ্যা থেকে অন্য সন্ধ্যা পর্যন্ত, নিজেদের বিশ্রামদিন পালন করবে।