Leviticus 23:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাতদিন তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; পরে অষ্টম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; আর তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; এটি ঈদের মাহ্ফিল; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে এবং অষ্টম দিনে এক পবিত্র সমাবেশ রাখবে এবং সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে। এটি বিশেষ সমাপ্তি সমাবেশ; সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাত দিন তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; পরে অষ্টম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; এটী পর্ব্বসভা; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাতদিন তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; পরে অষ্টম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; এটি পর্বসভা; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সাত দিনের প্রত্যেক দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তারপর অষ্টম দিনেও তোমাদের পবিত্র মিলন-সভা হবে এবং সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এটা শেষ দিনের বিশেষ সভা; সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সাত দিনের প্রত্যেক দিন মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে। তারপর অষ্টম দিনেও তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে এবং মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে। এটা শেষ দিনের বিশেষ মাহ্ফিল; সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাত দিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। অষ্টম দিনে আবার পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা হোম নৈবেদ্য উৎসর্গ করবে। এটি পবিত্র সমাবেশের দিন সুতরাং তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে প্রতিদিন একটি করে অগ্নিতে প্রস্তুত নৈবেদ্য আনবে| আট দিনের দিন তোমাদের আর একটা পবিত্র সভা হবে| তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে| এটা হবে একটা পবিত্র সভা| তোমরা অবশ্যই সেদিন কোন কাজ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাত দিন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে; পরে অষ্টম দিনের তোমাদের পবিত্র সভা হবে; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে; এটি পর্বসভা; তোমরা কোনো সাধারন কাজ করবে না।