Leviticus 23:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব মাবুদের ঈদ। এসব ঈদ তোমরা পবিত্র মিলন-মাহ্‌ফিল বলে ঘোষণা করবে এবং প্রতিদিন যেমন কর্তব্য, সেই অনুসারে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার, পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ এবং কোরবানী ও পেয় উপহার কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(“ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে যেগুলি তোমরা ঘোষণা করবে, যখন সদাপ্রভুর উদ্দেশে তোমরা ভক্ষ্য-নৈবেদ্য আনবে—প্রতিদিনের জন্য হোমবলি, শস্য-নৈবেদ্য, বিভিন্ন বলিদান ও পেয়-নৈবেদ্য দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল সদাপ্রভুর পর্ব্ব। এই সকল পর্ব্ব তোমরা পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, এবং প্রতিদিন যেমন কর্ত্তব্য, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পেয় নৈবেদ্য উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল সদাপ্রভুর পর্ব। এই সকল পর্ব তোমরা পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, এবং প্রতিদিন যেমন কর্তব্য, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পেয় উপহার উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই পর্বগুলো সবই সদাপ্রভু ঠিক করে দিয়েছেন। তোমরা যাতে এই সময় আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে পার সেইজন্য তোমাদের পবিত্র মিলন-সভা হবে। যে সব উৎসর্গ তোমাদের করতে হবে তা হল পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, পশু-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ। এই সব উৎসর্গগুলো নির্দিষ্ট করা দিনে তোমাদের করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই ঈদগুলো সবই মাবুদ ঠিক করে দিয়েছেন। তোমরা যাতে এই সময় আগুনে দেওয়া-কোরবানী দিতে পার সেইজন্য তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে। যে সব কোরবানী তোমাদের করতে হবে তা হল পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী, পশু-কোরবানী এবং ঢালন-কোরবানী। এই সব কোরবানী নির্দিষ্ট করা দিনে তোমাদের করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইগুলিই প্রভু পরমেশ্বরের নির্দেশিত পর্ব। এই সমস্ত পর্বের সময় তোমরা পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং নির্দিষ্ট দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে যথাবিহিত হোম নৈবেদ্য, হোমবলি, ভক্ষ্য নৈবেদ্য, বলিদান এবং পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐগুলি হল প্রভুর পর্ব| ঐ সমস্ত পর্বের দিনগুলিতে পবিত্র সভা অনুষ্ঠিত হবে| তোমরা প্রভুর কাছে হোমবলি, শস্য নৈবেদ্যসমুহ, বলিগুলি এবং পেয় নৈবেদ্যসমুহ আনবে| তোমরা ঠিক ঠিক দিনে ঐ সমস্ত উপহার আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব সদাপ্রভুর পর্ব। এই সব পর্ব তোমরা পবিত্র সভা বলে ঘোষণা করবে এবং প্রতিদিন যেমন কাজ, সেই অনুসারে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের করা উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে।