Leviticus 23:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের বিশ্রামবার থেকে, মাবুদের উদ্দেশে দাতব্য তোমাদের দান থেকে, তোমাদের সমস্ত মানত থেকে ও তোমাদের স্বেচ্ছাদত্ত সমস্ত উপহার থেকে এসব ভিন্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উপাদানগুলি সদাপ্রভুর বিশ্রামদিনের উদ্দেশে, তোমাদের বিভিন্ন দান এবং তোমাদের রকমারি মানত ও সদাপ্রভুর উদ্দেশে তোমাদের স্বেচ্ছাদত্ত সব দানের অতিরিক্ত।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর বিশ্রামদিন হইতে, সদাপ্রভুর উদ্দেশে দাতব্য তোমাদের দান হইতে, তোমাদের সমস্ত মানত হইতে ও তোমাদের স্ব ইচ্ছায় দত্ত সমস্ত নৈবেদ্য হইতে এই সকল ভিন্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর বিশ্রামদিন হইতে, সদাপ্রভুর উদ্দেশে দাতব্য তোমাদের দান হইতে, তোমাদের সমস্ত মানত হইতে ও তোমাদের স্ব ইচ্ছায় দত্ত সমস্ত নৈবেদ্য হইতে এই সকল ভিন্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে উৎসর্গগুলোর কথা আগেই বলা হয়েছে সেগুলোর মধ্যে এই উৎসর্গগুলো ধরা হবে না। সেগুলো হল, সদাপ্রভুর বিশ্রামবারের উৎসর্গ, সদাপ্রভুকে দেওয়া অন্যান্য সমস্ত দান, মানত এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কোরবানীগুলোর কথা আগেই বলা হয়েছে সেগুলোর মধ্যে এই কোরবানীগুলো ধরা হবে না। সেগুলো হল, মাবুদের বিশ্রামবারের কোরবানী, মাবুদকে দেওয়া অন্যান্য সমস্ত দান, মানত এবং নিজের ইচ্ছায় করা কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিবসের এবং তোমাদের নিজেদের জন্য নির্দিষ্ট মানত শোধের নৈবেদ্য এবং স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ছাড়াও উল্লিখিত অর্ঘ্যসমূহ তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত পর্বের দিনগুলির সঙ্গে প্রভুর বিশ্রামের দিনগুলি স্মরণ করে তোমরা পালন করবে| এই সমস্ত নৈবেদ্যগুলি তোমরা প্রভুর কাছে যে বিশেষ নৈবেদ্য দিতে চাও এবং বিশেষ প্রতিশ্রুতির জন্য যে উপহার দিতে চাও তার সঙ্গে যোগ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর বিশ্রামদিন থেকে, সদাপ্রভুর উদ্দেশ্যে দাতব্য তোমাদের দান থেকে, তোমাদের সব মানত থেকে ও তোমাদের নিজের ইচ্ছায় দেওয়া সব নৈবেদ্য থেকে এই সব আলাদা।