Leviticus 23:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার সপ্তম মাসের পঞ্চদশ দিনে ভূমির ফল সংগ্রহ করলে পর তোমরা সাত দিন মাবুদের উৎসব পালন করবে; প্রথম দিন বিশ্রামবার ও অষ্টম দিন বিশ্রামবার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সুতরাং সপ্তম মাসের পঞ্চদশ দিনে জমি থেকে শস্য সংগ্রহ করার পর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা উৎসব পালন করবে; প্রথম দিনটি বিশ্রামদিন এবং অষ্টম দিনটিও বিশ্রামদিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে; প্রথম দিবস বিশ্রামপর্ব্ব ও অষ্টম দিবস বিশ্রামপর্ব্ব হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে; প্রথম দিবস বিশ্রামপর্ব ও অষ্টম দিবস বিশ্রামপর্ব হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সপ্তম মাসের পনেরো দিনের দিন জমি থেকে ফসল তুলে নেওয়ার পর সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে এই কুঁড়ে-ঘরের পর্ব পালন করতে হবে। এই সাত দিনের প্রথম দিনটা এবং অষ্টম দিনটা হবে তোমাদের বিশ্রামের দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সপ্তম মাসের পনেরো দিনের দিন জমি থেকে ফসল তুলে নেওয়ার পর মাবুদের উদ্দেশে সাত দিন ধরে এই কুঁড়ে-ঘরের ঈদ পালন করতে হবে। এই সাত দিনের প্রথম দিনটা এবং অষ্টম দিনটা হবে তোমাদের বিশ্রামের দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসের পনেরো তারিখে ক্ষেতের ফসল সংগ্রহ করার পর তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসব করবে। প্রথম এবং অষ্টম দিন হবে পবিত্র বিশ্রাম দিবস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সপ্তম মাসের 15 দিনে, যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাতদিন ধরে প্রভুর উৎসব পালন করবে| তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার সপ্তম মাসের পনেরো দিনের ভূমির ফল সংগ্রহ করলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করবে; প্রথম দিন বিশ্রামপর্ব ও অষ্টম দিন বিশ্রামপর্ব হবে।