Leviticus 23:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নির্ধারিত সময়ে যেসব পবিত্র মিলন-মাহ্ফিল ঘোষণা করবে, মাবুদের সেসব ঈদ এই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, এগুলি নির্দিষ্ট সময়ে তোমরা বিভিন্ন পবিত্র সমাবেশে ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব্ব এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর যে সব নির্দিষ্ট করা পর্ব, অর্থাৎ যে সব পবিত্র মিলন-সভা তোমরা সেগুলোর নির্দিষ্ট দিনে ঘোষণা করবে তা এই:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের যে সব নির্দিষ্ট করা ঈদ, অর্থাৎ যে সব পবিত্র মিলন-মাহ্ফিল তোমরা সেগুলোর নির্দিষ্ট দিনে ঘোষণা করবে তা এই:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রভু পরমেশ্বরের নির্দেশিত যে সব পর্ব উপলক্ষে নির্দিষ্ট সময়ে পবিত্র সমাবেশ আহ্বান করবে, সেগুলি যথাক্রমে এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এগুলি হল প্রভুর মনোনীত নিস্তারপর্ব| তোমরা এগুলির জন্য মনোনীত সময়ে পবিত্র সভার কথা ঘোষণা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নির্দিষ্ট দিনের যে সব পবিত্র সভা ঘোষণা করবে, সদাপ্রভুর সেই সব পর্ব এই।