Leviticus 23:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রথম দিনে তোমরা শোভাদায়ক গাছের ফল, খেজুর পাতা, পাতা ভরা গাছের ডাল এবং নদীতীরস্থ বাইসী গাছ নিয়ে তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে সাত দিন আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম দিনে তোমরা পছন্দসই গাছের ফল, খেজুর পাতা, পাতাবাহার গাছের শাখা ও দীর্ঘ বৃক্ষবিশেষের শাখা তুলবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ধরে আনন্দে মাতোয়ারা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খর্জ্জুর-পত্র, জড়ান গাছের শাখা এবং নদীতীরস্থ বাইসী-বৃক্ষ লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে সাত দিন আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খর্জুরপত্র, জড়ান গাছের শাখা এবং নদীতীরস্থ বাইসী-বৃক্ষ লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে সাত দিন আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম দিনে তোমাদের নিজেদের জন্য গাছের সবচেয়ে ভাল ফল, খেজুর পাতা, উইলো গাছ এবং অন্যান্য পাতা ভরা গাছের ডাল নিয়ে আসবে। তারপর সাত দিন ধরে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ-উৎসব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম দিনে তোমাদের নিজেদের জন্য গাছের সবচেয়ে ভাল ফল, খেজুর পাতা, উইলো গাছ এবং অন্যান্য পাতা ভরা গাছের ডাল নিয়ে আসবে। তারপর সাত দিন ধরে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে আনন্দ-উৎসব করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমদিন তোমরা ভাল ভাল গাছের ফল, খেজুর, পাতা, পাতা-ভরা গাছের ডাল এবং নদীর ধারের বনঝাউ গাছ সংগ্রহ করে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সাতদির ধরে আনন্দোৎসব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তালগাছগুলির, ঝাউগাছগুলির এবং বাইসী গাছগুলির ডালগুলি নেবে| তোমরা সাতদিন ধরে তোমাদের প্রভু ঈশ্বরের সামনে উৎসব করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রথম দিনের তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খেজুর-পাতা, জড়ান গাছের শাখা এবং নদীর ধারে বাইসী-বৃক্ষ নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন আনন্দ করবে।