Leviticus 23:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা বছরের মধ্যে সাত দিন মাবুদের উদ্দেশে সেই উৎসব পালন করবে; এটি তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতি বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমরা এই উৎসব পালন করবে; আগামী প্রজন্মগুলির জন্য এটি চিরস্থায়ী বিধি। সপ্তম মাসে বিধি অনুযায়ী তোমরা উৎসব পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমাদের এই পর্ব পালন করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। সপ্তম মাসে তোমাদের এই পর্ব পালন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক বছর সাত দিন ধরে মাবুদের উদ্দেশে তোমাদের এই ঈদ পালন করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। সপ্তম মাসে তোমাদের এই ঈদ পালন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বছরে সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই উৎসব পালন করবে। এই নিয়ম তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে| এই বিধি চিরকাল চলবে| সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উৎসব পালন করবে; এটা তোমারদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করবে।