Leviticus 23:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তোমাদের ভাবী বংশ জানতে পারবে যে, আমি বনি-ইসরাইলকে মিসর দেশ থেকে বের করে এনে কুটিরে বাস করিয়েছিলাম; আমি মাবুদ তোমাদের আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমাদের বংশধরেরা জানতে পারে, যখন আমি মিশর থেকে তাদের বের করে এনেছিলাম তখন ইস্রায়েলীদের আমি কুটিরে বসবাস করিয়েছিলাম। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তোমাদের ভাবী বংশ জানিতে পারিবে যে, আমি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়া কুটীরে বাস করাইয়াছিলাম; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তোমাদের ভাবী বংশ জানিতে পারিবে যে, আমি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়া কুটিরে বাস করাইয়াছিলাম; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্য দিয়ে তোমাদের বংশধরেরা জানবে যে, আমি মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে এনে কুঁড়ে-ঘরে বাস করিয়েছিলাম। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্য দিয়ে তোমাদের বংশধরেরা জানবে যে, আমি মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে এনে কুঁড়ে-ঘরে বাস করিয়েছিলাম। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর দ্বারা তোমাদের ভাবী বংশধরেরা জানতে পারবে যে আমি ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে এনে ছাউনিতে বাস করিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাতে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের মিশর থেকে বাইরে আনার সময় আমি ইস্রায়েলের লোকদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে তোমাদের ভাবী বংশ জানতে পারবে যে, আমি ইস্রায়েল-সন্তানদেরকে মিশর দেশ থেকে বের করে এনে কুটিরে বাস করিয়েছিলাম; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।