Leviticus 23:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসের চতুর্দশ দিনে সন্ধ্যাবেলা মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের চতুর্দশ দিনে গোধূলি লগ্নে সদাপ্রভুর নিস্তারপর্ব শুরু হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসে, মাসের চতুর্দ্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসে, মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব হইবে’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বছরের প্রথম মাসের চৌদ্দ তারিখের সন্ধ্যাবেলা সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব শুরু হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বছরের প্রথম মাসের চৌদ্দ তারিখের সন্ধ্যাবেলায় মাবুদের উদ্দেশে উদ্ধার-ঈদ শুরু হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম সন্ধ্যায় প্রভু পরমেশ্বরের নির্দেশিত তারণোৎসব অনুষ্ঠিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর নিস্তারপর্বের দিন হল প্রথম মাসের 14 দিনের দিন সূর্যাস্তের সময়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম মাসে, মাসে র চোদ্দ দিনের সন্ধ্যাবেলায় সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব হবে।