Leviticus 23:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সেই মাসের পঞ্চদশ দিনে মাবুদের উদ্দেশে খামিহীন রুটির উৎসব হবে। তোমরা সাত দিন খামিহীন রুটি ভোজন করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর খামিরবিহীন রুটির উৎসব শুরু হয়; সাত দিন ধরে খামিরবিহীন রুটি তোমরা অবশ্যই ভোজন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশে তাড়ীশূন্য রুটীর উৎসব হইবে; তোমরা সাত দিন তাড়ীশূন্য রুটী ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশে তাড়ীশুন্য রুটির উৎসব হইবে; তোমরা সাত দিন তাড়ীশুন্য রুটি ভোজন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মাসেরই পনেরো তারিখে সদাপ্রভুর উদ্দেশে খামিহীন রুটির পর্ব শুরু হবে। সাত দিন পর্যন্ত তোমাদের খামিহীন রুটি খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মাসেরই পনেরো তারিখে মাবুদের উদ্দেশে খামিহীন রুটির ঈদ শুরু হবে। সাত দিন পর্যন্ত তোমাদের খামিহীন রুটি খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মাসেরই পনেরো তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত খামিরবিহীন রুটির পর্ব পালিত হবে। সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“খামিরবিহীন রুটির উৎসব হবে ঐ একই মাসের 15 দিনের দিন| তোমরা সাত দিন ধরে খামিরবিহীন রুটি খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেই মাসের পনেরো দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে খামি ছাড়া রুটির উৎসব হবে; তোমরা সাত দিন খামি ছাড়া রুটি খাবে।