Leviticus 24:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক পুত্র বের হয়ে বনি-ইসরাইলদের মধ্যে গেল, যার মা ছিলেন ইসরাইলীয় এবং বাবা মিসরীয়, তাদের সেই পুত্রটি শিবিরের মধ্যে কোন এক ইসরাইলীয় পুরুষের সঙ্গে ঝগড়া করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘটনাক্রমে এক ইস্রায়েলী মায়ের ও এক মিশরীয় বাবার ছেলে ইস্রায়েলীদের মাঝে উপস্থিত হল এবং শিবিরের মধ্যে তার সঙ্গে এক ইস্রায়েলীর বিবাদ সংঘটিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলীয়েরা স্ত্রীর, কিন্তু মিস্রীয় পুরুষের এক পুত্র বাহির হইয়া ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল, এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর পুত্র ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক ইস্রায়েলীয়া স্ত্রীর, কিন্তু মিসরীয় পুরুষের এক পুত্র বাহির হইয়া ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল, এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর পুত্র ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্যে এমন একজন লোক বাস করত যার মা ছিল ইস্রায়েলীয় আর বাবা মিসরীয়। ছাউনির মধ্যে সেই লোকটির সংগে একজন ইস্রায়েলীয়ের মারামারি বেধে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের মধ্যে এমন একজন লোক বাস করত যার মা ছিল ইসরাইলীয় আর পিতা মিসরীয়। ছাউনির মধ্যে সেই লোকটির সংগে একজন ইসরাইলীয়ের মারামারি বেধে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শালোমীৎ নামে এক ইসরায়েলী মহিলা ছিল। সে দান বংশীয় দিব্রির কন্যা। শালোমীতের স্বামী ছিল মিশরী। এদের এক পুত্র একদিন ইসরায়েলী ছাউনির আর একজন ইসরায়েলীর সঙ্গে ঝগড়া করছিল। সেই সময় সে প্রভু পরমেশ্বরের নামে নিন্দা আর গালিগালাজ করায় লোকে তাকে ধরে মোশির কাছে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একজন মিশরীয়| সেই ছেলে ইস্রায়েলের লোকদের মধ্যে ঘুরে বেড়াতে গেল| এমন সময় তাঁবুর মধ্যে তার সাথে এক ইস্রায়েলের পুরুষের লড়াই শুরু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়া স্ত্রীর, কিন্তু মিশরীয় পুরুষের এক ছেলে বের হয়ে ইস্রায়েল-সন্তানদের মধ্যে গেল এবং শিবিরের মধ্যে সেই ইস্রায়েলীয়া স্ত্রীর ছেলে ও ইস্রায়েলের কোন পুরুষ বিবাদ করল।