Leviticus 24:11 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই ইসরাইলীয় স্ত্রীর পুত্র মাবুদের নাম নিয়ে কুফরী করলো, তাতে লোকেরা তাকে মূসার কাছে নিয়ে গেল। তার মায়ের নাম শালোমীৎ, সে দান-বংশীয় দিব্রির কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলী মহিলার ছেলে (ঈশ্বরের) নামের প্রতি নিন্দা ও অভিশাপবাণী উচ্চারণ করল। সুতরাং লোকেরা তাকে মোশির কাছে আনল। (তার মায়ের নাম শিলোমিৎ, সে দান বংশীয় দিব্রির মেয়ে)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই ইস্রায়েলীরা স্ত্রীর পুত্র [সদাপ্রভুর] নামের নিন্দা করিয়া শাপ দিল, তাহাতে লোকেরা তাহাকে মোশির নিকটে লইয়া গেল। তাহার মাতার নাম শালোমীৎ, সে দান-বংশীয় দিব্রির কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই ইস্রায়েলীয়া স্ত্রীর পুত্র [সদাপ্রভুর] নামের নিন্দা করিয়া শাপ দিল, তাহাতে লোকেরা তাহাকে মোশির নিকটে লইয়া গেল। তাহার মাতার নাম শালোমীৎ, সে দান-বংশীয় দিব্রির কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই ইস্রায়েলীয় স্ত্রীলোকের ছেলেটি একটা মন্দ উদ্দেশ্যে সদাপ্রভুর নাম নিয়ে অভিশাপ দিল। তা শুনে লোকেরা তাকে মোশির কাছে নিয়ে গেল। ছেলেটির মায়ের নাম ছিল শালোমীৎ। সে দান-গোষ্ঠীর দিব্রির মেয়ে। এই ব্যাপারে সদাপ্রভুর ইচ্ছা কি তা তাঁর কাছ থেকে জানবার অপেক্ষায় ইস্রায়েলীয়েরা সেই লোকটিকে আটক করে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ইসরাইলীয় স্ত্রীলোকের ছেলেটি মাবুদের নাম নিয়ে কুফরী করল। তা শুনে লোকেরা তাকে মূসার কাছে নিয়ে গেল। ছেলেটির মায়ের নাম ছিল শালোমীৎ। সে দান-গোষ্ঠীর দিব্রির মেয়ে। এই ব্যাপারে মাবুদের ইচ্ছা কি তা তাঁর কাছ থেকে জানবার অপেক্ষায় বনি-ইসরাইলরা সেই লোকটিকে আটক করে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয় স্ত্রীলোকের সন্তানটি প্রভুর নামে নিন্দা করে অভিশাপ দিতে শুরু করলে লোকরা তাকে মোশির কাছে নিয়ে এল| (ছেলেটির মায়ের নাম ছিল শালোমীত্‌, দিব্রির মেয়ে, দান এর পরিবারগোষ্ঠী থেকে আগত|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই ইস্রায়েলীয়া স্ত্রীর ছেলের [সদাপ্রভুর] নামে নিন্দা করে শাপ দিল, তাতে লোকেরা তাকে মোশির কাছে নিয়ে গেল। তার মায়ের নাম শলোমীৎ, সে দানবংশীয় দেব্রির মেয়ে।