Leviticus 24:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে লোকটি কুফরী করেছে তুমি তাকে শিবিরের বাইরে নিয়ে যাও; পরে যারা তার কথা শুনেছে, তারা সকলে তার মাথায় হস্তার্পণ করুক এবং সমস্ত মণ্ডলী পাথরের আঘাতে তাকে হত্যা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বরনিন্দুককে শিবিরের বাইরে নিয়ে যাও, তার কথা যতজন শুনেছে, তারা তার মাথায় হাত রাখবে ও সমগ্র জনসমাজ তাকে প্রস্তরাঘাত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ঐ শাপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া যাও; পরে যাহারা তাহার কথা শুনিয়াছে, তাহারা সকলে তাহার মস্তকে হস্তার্পণ করুক, এবং সমস্ত মণ্ডলী প্রস্তরাঘাতে তাহাকে বধ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ঐ অভিশাপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া যাও; পরে যাহারা তাহার কথা শুনিয়াছে, তাহারা সকলে তাহার মস্তকে হস্তার্পণ করুক, এবং সমস্ত মণ্ডলী প্রস্তরাঘাতে তাহাকে বধ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে লোকটি অভিশাপ দিয়েছে তাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তাকে সেই অভিশাপ দিতে শুনেছে তারা সবাই তার মাথার উপর হাত রাখুক, তারপর ইস্রায়েলীয়েরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে লোকটি কুফরী করেছে তাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তাকে কুফরী করতে শুনেছে তারা সবাই তার মাথার উপর হাত রাখুক, তারপর বনি-ইসরাইলরা তাকে পাথর ছুঁড়ে হত্যা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর নিন্দাকারী ঐ লোকটাকে ছাউনির বাইরে নিয়ে যাও। যারা তার কথা শুনেছে তারা সকলে তার মাথায় হাত রাখুক এবং সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যে অভিশাপ দিয়েছিল তাকে তাঁবুর বাইরে নিয়ে এসো| যারা তাকে অভিশাপ দিতে শুনেছিল, তারা তাদের হাত ছেলেটির মাথায় রাখবে, এবং তখন সমস্ত মানুষ তার দিকে পাথর ছুঁড়বে এবং তাকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ঐ শাপদায়ীকে শিবিরের বাইরে নিয়ে যাও; পরে যারা তার কথা শুনেছে, তারা সকলে তার মাথায় হাত রাখুক এবং সব মণ্ডলী পাথরের আঘাতে তাকে হত্যা করুক।