Leviticus 24:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি বনি-ইসরাইলকে বল, যে কেউ তার আল্লাহ্‌র কুফরী করে, সে তার গুনাহ্‌ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ইস্রায়েলীদের বলো, ‘যদি কেউ তার ঈশ্বরকে অভিশাপ দেয়, সে পাপের দায়ী হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে কেহ আপন ঈশ্বরকে শাপ দেয়, সে আপন পাপ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে কেহ তাহার ঈশ্বরকে অভিশাপ দেয়, সে তাহার পাপ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও যদি কেউ তার ঈশ্বরকে অভিশাপ দেয় তবে তাকে তার জন্য দায়ী করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বনি-ইসরাইলদের জানিয়ে দাও যদি কেউ তার আল্লাহ্‌কে বদদোয়া দেয় তবে তাকে তার জন্য দায়ী করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি ঈশ্বর সম্পর্কে কোন নিন্দাবাক্য উচ্চারণ করে তবে সে নিজের পাপের জন্য দায়ী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন ব্যক্তি তার ঈশ্বরকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, যে কেউ নিজের ঈশ্বরকে শাপ দেয়, সে নিজের পাপ বহন করবে।