Leviticus 24:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে মাবুদের নামের কুফরী করে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; সমস্ত মণ্ডলী তাকে পাথরের আঘাতে হত্যা করবে। বিদেশী লোক হোক বা স্বদেশী লোক হোক, যে সেই নামের কুফরী করবে তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ সদাপ্রভুর নামের নিন্দা করবে, তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে। সমগ্র মণ্ডলী তাকে প্রস্তরাঘাত করবে। এক বিদেশি অথবা স্বদেশে জাত যে কেউ তাঁর নামের নিন্দা করবে, তাকে মৃত্যুদণ্ড পেতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সদাপ্রভুর নামের নিন্দা করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; সমস্ত মণ্ডলী তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে; বিদেশীয় হউক বা স্বদেশীয় হউক, সেই নামের নিন্দা করিলে উহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সদাপ্রভুর নামের নিন্দা করে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে; সমস্ত মণ্ডলী তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে। বিদেশীয় হউক বা স্বদেশীয় হউক, যে সেই নামের নিন্দা করিবে উহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ উদ্দেশ্যে যে সদাপ্রভুর নাম নেবে তাকে মেরে ফেলতেই হবে। ইস্রায়েলীয়েরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। ইস্রায়েলীয়ই হোক বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, যে কেউ মন্দ উদ্দেশ্যে সদাপ্রভুর নাম নেবে তাকে মেরে ফেলতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে মাবুদের নাম নিয়ে কুফরী করবে তাকে হত্যা করতেই হবে। বনি-ইসরাইলরা তাকে পাথর ছুঁড়ে হত্যা করবে। ইসরাইলীয়ই হোক বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকই হোক, যে কেউ কুফরী করবে তাকে হত্যা করতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নামে যে নিন্দা করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র সমাজ তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। বিজাতীয় হোক বা স্বজাতীয় হোক, সেই পবিত্র নামের অপবাদ যে করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে| সমস্ত মানুষ তাকে পাথর মারবে| ইস্রায়েলে জন্মগ্রহণ করা মানুষের মত বিদেশীরাও যদি ঈশ্বরের নামকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সদাপ্রভুর নামে নিন্দা করে, তার প্রাণদণ্ড অবশ্য হবে; সমস্ত মণ্ডলী তাকে পাথরের আঘাতে হত্যা করবে; বিদেশী হোক বা স্বদেশী হোক, সেই নামের নিন্দা করলে তার প্রাণদণ্ড হবে।