Leviticus 24:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ স্বজাতির কারো দেহে আঘাত করে তবে সে যেমন করেছে, তার প্রতি তেমনি করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ প্রতিবেশীকে আঘাত করে, সে যেমনি করুক, তাকে প্রত্যাঘাত পেতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কেহ স্বজাতীয়ের গাত্রে ক্ষত করে, তবে সে যেমন করিয়াছে, তাহার প্রতি তেমনি করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ স্বজাতীয়ের গাত্রে ক্ষত করে, তবে সে যেমন করিয়াছে, তাহার প্রতি তেমনি করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ কাউকে আঘাত করে আর তাতে তার দেহের ক্ষতি হয় তবে সে যা করেছে তার প্রতিও তা-ই করতে হবে-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ কাউকে আঘাত করে আর তাতে তার শরীরের ক্ষতি হয় তবে সে যা করেছে তার প্রতিও তা-ই করতে হবে-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি তার প্রতিবেশীর অঙ্গহানি করলে তারও সেই রকম অঙ্গহানি করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আঘাত করলে ঠিক সেই ধরণের আঘাত দিয়ে লোকটিকে শাস্তি দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ স্বজাতীয়ের গায়ে ক্ষত করে, তবে সে যেমন করেছে, তার প্রতি তেমনি করা হবে।