Leviticus 24:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে এই হুকুম দাও; তারা আলোর জন্য তোমার কাছে বিশুদ্ধ ছেঁচা জলপাইয়ের-তেল আনবে, তা দ্বারা নিয়মিতভাবে প্রদীপ জ্বালানো থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আলোর জন্য নিংড়ে নেওয়া স্বচ্ছ জলপাই তেল তোমার কাছে নিয়ে আসার জন্য ইস্রায়েলীদের আদেশ দাও যেন প্রদীপগুলি সবসময় জ্বলতেই থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞা কর; তাহারা আলোর জন্য তোমার নিকটে উখলিতে প্রস্তুত নির্ম্মল জিততৈল আনিবে, তদ্দ্বারা নিয়ত প্রদীপ জ্বালান থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে এই আজ্ঞা কর; তাহারা আলোর জন্য তোমার নিকটে উখলিতে প্রস্তুত নির্মল জলপাইয়ের-তৈল আনিবে, তদ্দ্বারা নিয়ত প্রদীপ জ্বালান থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের আদেশ দাও যেন তারা বাতিদানের জন্য তোমার কাছে ছেঁচা জলপাইয়ের খাঁটি তেল নিয়ে আসে যাতে প্রদীপগুলো নিয়মিত ভাবে জ্বালিয়ে রাখা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের হুকুম দাও যেন তারা বাতিদানের জন্য তোমার কাছে ছেঁচা জলপাইয়ের খাঁটি তেল নিয়ে আসে যাতে বাতিগুলো নিয়মিত ভাবে জ্বালিয়ে রাখা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের এই নির্দেশ দাও, তারা যেন প্রদীপের জন্য জলপাই থেকে বিশুদ্ধ তেল তৈরী করে আনে। ঐ তেলে সর্বক্ষণ প্রদীপ জ্বালানো হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের আজ্ঞা দাও নিঙড়ানো অলিভ থেকে খাঁটি তেল তোমার কাছে আনতে| সেই তেল লাগবে বাতিগুলির জন্য| যেন সবসময় সেগুলি জ্বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইস্রায়েল-সন্তানদেরকে এই আদেশ কর; তারা আলোর জন্য তোমার কাছে আলোর বাতিতে প্রস্তুত শুদ্ধ জিত-তেল আনবে, তাই দিয়ে সব দিন প্রদীপ জ্বালানো থাকবে।