Leviticus 24:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাড় ভাঙ্গার বদলে হাড় ভাঙ্গা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত; মানুষের যে যেমন ক্ষত করে, তার প্রতি তেমনি করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জখমের পরিশোধে জখম, চোখের পরিবর্তে চোখ, দাঁতের পরিবর্তে দাঁত। সে যেমন অন্যকে আহত করেছে তেমনই তাকেও আহত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভঙ্গের পরিশোধে ভঙ্গ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত; মনুষ্যের যে যেমন ক্ষত করে, তাহার প্রতি তেমনি করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভঙ্গের পরিশোধে ভঙ্গ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত; মনুষ্যের যে যেমন ক্ষত করে, তাহার প্রতি তেমনি করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হাড় ভাংবার বদলে হাড় ভাংগা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সে অন্যের যে ক্ষতি করেছে তারও সেই ক্ষতি করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাড় ভাংগার বদলে হাড় ভাংগা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সে অন্যের যে ক্ষতি করেছে তারও সেই ক্ষতি করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অঙ্গহানির বদলে অঙ্গহানি, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। অন্যের অঙ্গহানি যেভাবে করা হয়েছে ঠিক সেই ভাবে তারও অঙ্গহানি করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাঙ্গা হাড়ের বদলে ভাঙ্গা হাড়, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত| লোকে অন্যকে যে ধরণের আঘাত দেয়, ঠিক সেই ধরণের আঘাত দিয়ে তাকে শাস্তি দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাঙার পরিশোধে ভাঙা, চোখের পরিশোধে চোখ, দাঁতের পরিশোধে দাঁত; মানুষের যে যেমন ক্ষত করে, তার প্রতি তেমনি করা যাবে।