Leviticus 24:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জন পশু খুন করে, সে তার শোধ দেবে; কিন্তু যে জন মানুষ হত্যা করে, তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ একটি পশুকে হত্যা করবে, সে অবশ্যই ক্ষতিপূরণ দেবে, কিন্তু কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাকেই হত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন পশু বধ করে, সে তাহার শোধ দিবে; কিন্তু যে জন মনুষ্যকে বধ করে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন পশু বধ করে, সে তাহার শোধ দিবে; কিন্তু যে জন মনুষ্যকে বধ করে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশু মেরে ফেললে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু মানুষ মেরে ফেললে মরতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশু মেরে ফেললে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু মানুষ হত্যা করলে মরতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি পশু হত্যা করবে সে তার জন্য ক্ষতিপূরণ দেবে, কিন্তু যে নরহত্যা করবে তার প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যদি কোন ব্যক্তি এক প্রাণী হত্যা করে তাহলে ব্যক্তিকে অবশ্যই প্রাণীর জন্য ক্ষতিপূরণ দিতে হবে; কিন্তু যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জন পশুর হত্যা করে, সে তা শোধ দেবে; কিন্তু যে জন মানুষকে হত্যা করে, তার প্রাণদণ্ড হবে।