Leviticus 24:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলকে এই কথা বললেন, তাতে তারা যে লোকটি কুফরী করেছিল তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে হত্যা করলো; মূসাকে মাবুদ যেমন হুকুম দিয়েছিলেন, বনি-ইসরাইল তা-ই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ইস্রায়েলীদের বললেন এবং লোকেরা ঈশ্বরনিন্দুককে শিবিরের বাইরে নিয়ে গেল ও তাকে প্রস্তরাঘাত করল। ইস্রায়েলীরা সেই কাজ করল, সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই কথা বলিলেন, তাহাতে তাহারা সেই শাপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ করিল; মোশিকে সদাপ্রভু যেমন আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সেইরূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে এই কথা বলিলেন, তাহাতে তাহারা সেই শাপদায়ীকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ করিল; মোশিকে সদাপ্রভু যেমন আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সেইরূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ইস্রায়েলীয়দের এই সব কথা জানালেন। যে লোকটি অভিশাপ দিয়েছিল লোকেরা তাকে তার পরেই ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল। সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলীয়েরা তা-ই করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা বনি-ইসরাইলদের এই সব কথা জানালেন। যে লোকটি বদদোয়া দিয়েছিল লোকেরা তাকে তার পরেই ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা করল। মাবুদ মূসাকে যে হুকুম দিয়েছিলেন বনি-ইসরাইলরা তা-ই করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের কাছে এই সমস্ত কথা বললেন। তখন তারা মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ঈশ্বরনিন্দাকারী ঐ ব্যক্তিকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি ইস্রায়েলের লোকদের বলল, যে লোকটা তাঁবুর বাইরের জায়গায় অভিশাপ দিচ্ছিল তাকে নিয়ে এসো| তারপর তারা লোকটাকে পাথর মেরে হত্যা করল| এইভাবে প্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলের লোকরা সেই অনুসারেই কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ইস্রায়েল-সন্তানদেরকে এই কথা বললেন, তাতে তারা সেই শাপদায়ীকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথরের আঘাতে হত্যা করল; মোশিকে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ইস্রায়েল-সন্তানদের সেই রকম করল।