Leviticus 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুন জমায়েত-তাঁবুর মধ্যে শরীয়ত-সিন্দুকের পর্দার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাবুদের সম্মুখে নিয়মিতভাবে তা সাজিয়ে রাখবে; এটি তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুতে সাক্ষ্য-সিন্দুকের পর্দার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হারোণ অবিরত সদাপ্রভুর সামনে বাতিগুলি সাজিয়ে রাখবে। আগামী প্রজন্মগুলির জন্য এটি চিরস্থায়ী বিধি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণ সমাগম-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের তিরস্করিণীর বাহিরে সন্ধ্যা অবধি প্রভাত পর্য্যন্ত সদাপ্রভুর সম্মুখে নিয়ত তাহা সাজাইয়া রাখিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণ সমাগম-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের তিরস্করিণীর বাহিরে সন্ধ্যা অবধি প্রভাত পর্যন্ত সদাপ্রভুর সম্মুখে নিয়ত তাহা সাজাইয়া রাখিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের পর্দার বাইরে হারোণকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে প্রদীপগুলোর দেখাশোনা করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে একটা স্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-সিন্দুকের পর্দার বাইরে হারুনকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাবুদের সামনে বাতিগুলোর দেখাশোনা করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে একটা স্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুক আড়াল করে রাখা পর্দার সামনে হারোণ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখবে। এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ প্রভুর সামনে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সমাগম তাঁবুর মধ্যে বাতি জ্বালিয়ে রাখবে| পর্দার বাইরে সাক্ষ্য সিন্দুকের সামনে সেই বাতিটি থাকবে| এই বিধি চিরকাল ধরে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ সমাগম-তাঁবুর মধ্যে নিয়ম-সিন্ দুকের পর্দার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে সব দিন তা সাজিয়ে রাখবে; এটা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।