Leviticus 24:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে খাঁটি সোনার প্রদীপ-আসনের উপরে মাবুদের সম্মুখে নিয়মিতভাবে ঐ প্রদীপগুলো সাজিয়ে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে নির্মল সোনার দীপাধারগুলিতে ওই প্রদীপগুলি সারাক্ষণ জ্বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সাজাইয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে নির্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ঐ প্রদীপ সকল সাজাইয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সামনে-রাখা খাঁটি সোনার বাতিদানের উপরকার প্রদীপগুলোর নিয়মিত ভাবেই দেখাশোনা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সামনে রাখা খাঁটি সোনার বাতিদানের উপরকার বাতিগুলোর নিয়মিত ভাবেই দেখাশোনা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিখাদ সোনায় তৈরী দীপাধারের উপরে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সর্বদা সে ঐ প্রদীপগুলি সাজিয়ে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত জ্বালিয়ে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নির্ম্মল দীপবৃক্ষের উপরে সদাপ্রভুর সামনে নিয়ত ঐ প্রদীপ সব সাজিয়ে রাখবে।