Leviticus 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি মিহি সুজি নিয়ে বারোখানি পিঠা প্রস্তুত করবে; তার প্রত্যেক পিঠা (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মিহি ময়দা দিয়ে বারোটি রুটি তৈরি করবে, প্রত্যেক রুটিতে এক ঐফা আটার দুই-দশমাংশ খরচ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি সূক্ষ্ম সূজি লইয়া বারখানি পিষ্টক পাক করিবে; তাহার প্রত্যেক পিষ্টক [এক ঐফার] দুই দশমাংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি সূক্ষ্ম সুজি লইয়া বারোখানি পিষ্টক পাক করিবে; তাহার প্রত্যেক পিষ্টক [এক ঐফার] দুই দশমাংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মিহি ময়দা দিয়ে বারোটা রুটি সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটির জন্য তিন কেজি ছ’শো গ্রাম ময়দা নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মিহি ময়দা দিয়ে বারোটা রুটি সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটির জন্য তিন কেজি ছ’শো গ্রাম ময়দা নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মিহি ময়দা দিয়ে বারোটা রুটি তৈরী করবে, প্রত্যেকটি রুটিতে ময়দার পরিমাণ হবে এক এফার দশ ভাগের দুই ভাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মিহি ময়দা নাও এবং তা দিয়ে বারোটি রুটি সেঁকে নাও| প্রতি রুটির জন্য 16 কাপ করে ময়দা ব্যবহার কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি সূক্ষ্ম সূজি নিয়ে বারটি পিষ্টক পাক করবে; তার প্রত্যেক পিষ্ট এক ঐফার দশ ভাগের দুই ভাগ হবে।