Leviticus 24:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি একেক সারিতে ছয় ছয়খানি, এভাবে দুই সারি করে মাবুদের সম্মুখে পবিত্র টেবিলের উপরে তা রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু সদাপ্রভুর সামনে নির্মল সোনার টেবিলে দুটি সারির প্রত্যেক সারিতে ছয়টি রুটি সাজিয়ে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি এক এক পংক্তিতে ছয় ছয়খানি, এইরূপে দুই পংক্তি করিয়া সদাপ্রভুর সম্মুখে নির্ম্মল মেজের উপরে তাহা রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি এক এক পংক্তিতে ছয় ছয়খানি, এইরূপে দুই পংক্তি করিয়া সদাপ্রভুর সম্মুখে নির্মল মেজের উপরে তাহা রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর সামনে রাখা খাঁটি সোনার টেবিলের উপর ঐ রুটিগুলো ছয়টা ছয়টা করে দুই সারিতে সাজিয়ে রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের সামনে রাখা খাঁটি সোনার টেবিলের উপর ঐ রুটিগুলো ছয়টা ছয়টা করে দুই সারিতে সাজিয়ে রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে খাঁটি সোনার পাতে ঢাকা টেবিলের উপর দুই সারিতে রুটি সাজিয়ে রাখবে। এক এক সারিতে ছয়খানা করে রুটি থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো| প্রতি সারিতে থাকবে দুটি করে রুটি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি এক এক পংত্তিতে ছয় ছয়টি, এই রূপে দুই পংত্তি করে সদাপ্রভুর সামনে বিশুদ্ধ সোনার মেজের ওপরে তা রাখবে।