Leviticus 24:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক সারির উপরে বিশুদ্ধ কুন্দুরু দেবে; তা সেই রুটির স্মরণ চিহ্ন হিসেবে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক স্মারক অংশরূপে আবার রুটি জোগাতে ও সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দিতে প্রত্যেক সারির পাশে কিছুটা নির্মল ধূপ ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক পংক্তির উপরে বিশুদ্ধ কুন্দুরু দিবে; তাহা সেই রুটীর স্মরণার্থক অংশ বলিয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক পংক্তির উপরে বিশুদ্ধ কন্দুরু দিবে; তাহা সেই রুটির স্মরণার্থক অংশ বলিয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি রুটির সারির কাছে খাঁটি লোবান রাখতে হবে। রুটির বদলে এই লোবান দিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি রুটির সারির কাছে খাঁটি লোবান রাখতে হবে। রুটির বদলে এই লোবান দিয়ে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক সারির উপর বিশুদ্ধ সুগন্ধি ধূপ ছড়িয়ে দেবে এবং এই ধূপ রুটির প্রতীকরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমানলে নিবেদিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি সারিতে কুন্দুরু ঢালবে| এটা প্রভুর কাছে দেওয়া দগ্ধ নৈবেদ্য দানের স্মৃতি রক্ষায প্রভুকে সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক পংত্তির উপরে বিশুদ্ধ ধুনো দেবে; তা সেই রুটির স্মরণ করার জন্য অংশ বলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার হবে।