Leviticus 25:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা পঞ্চাশতম বছরকে পবিত্র করবে এবং সমস্ত দেশে সেখানকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করবে; সেটি তোমাদের জন্য জুবিলী (তূরীধ্বনির মহোৎসব) হবে এবং তোমরা প্রত্যেক জন নিজ নিজ অধিকারে ফিরে যাবে ও প্রত্যেক জন তার নিজের গোষ্ঠীর কাছে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চাশতম বছর পবিত্র করবে ও সারা দেশে সব বসবাসকারীদের জন্য মুক্তি ঘোষণা করবে। তোমাদের পক্ষে এটি অর্ধশতবার্ষিক মহোৎসব হবে; তোমরা প্রত্যেকজন নিজের নিজের পারিবারিক অধিকারে ও গোষ্ঠীতে ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা পঞ্চাশত্তম বৎসরকে পবিত্র করিবে, এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে; উহা তোমাদের জন্য যোবেল [তূরীধ্বনির মহোৎসব] হইবে; এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে, ও প্রতিজন আপন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা পঞ্চাশত্তম বৎসরকে পবিত্র করিবে, এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে; উহা তোমাদের জন্য জুবিলী [তূরীধ্বনির মহোৎসব] হইবে, এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে ও প্রতিজন আপন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পঞ্চাশ বছরের বছরটা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিয়ে দেশের সমস্ত লোকের কাছে মুক্তি ঘোষণা করতে হবে। তোমাদের জন্য এই বছরটা হবে ‘ফিরে পাওয়ার বছর।’ এই বছরে তোমরা প্রত্যেকে যে যার বংশে এবং পরিবারের সম্পত্তিতে ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই পঞ্চাশ বছরের বছরটা পবিত্র করে নিয়ে দেশের সমস্ত লোকের কাছে মুক্তি ঘোষণা করতে হবে। তোমাদের জন্য এই বছরটা হবে ‘ফিরে পাওয়ার বছর।’ এই বছরে তোমরা প্রত্যেকে যে যার বংশে এবং পরিবারের সম্পত্তিতে ফিরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঞ্চাশৎতম বর্ষকে তোমরা পবিত্র বলে গণ্য করবে এবং দেশের সকল লোকের কাছে মুক্তির বার্তা ঘোষণা করবে। সেই বছর তোমাদের জুবিলি উৎসব (তূরী ধ্বনির উৎসব) হবে এবং তোমরা প্রত্যেকে নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পাবে এবং নিজ নিজ গোষ্ঠীতে ফিরে যেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা 50তম বছরকে একটি বিশেষ বছর গণ্য করবে| তোমাদের রাজ্যে বাস করা সমস্ত মানুষের জন্য তোমরা মুক্তি ঘোষণা করবে| এই সময়টিকে বলা হবে ‘জুবিলী’| তোমাদের প্রত্যেকে যে যার নিজস্ব সম্পত্তি ফিরে পাবে এবং তোমরা প্রত্যেকেই যে যার নিজের পরিবারে ফিরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা পঞ্চাশতম বছরকে পবিত্র করবে এবং সব দেশে সেখানকার সব অধিবাসীর কাছে মুক্তি ঘোষণা করবে; ওটি তোমাদের জন্য যোবেল [তূরীধ্ বনির মহোৎসব] হবে এবং তোমরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে ফিরে যাবে ও প্রত্যেকে নিজের নিজের বংশের কাছে ফিরে যাবে।