Leviticus 25:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের জন্য পঞ্চাশতম বছর জুবিলী হবে; তোমরা বীজ বুনবে না, নিজে থেকে উৎপন্ন শস্য কেটো না এবং আছাঁটা আঙ্গুরলতার ফল সংগ্রহ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চাশতম বছরটি তোমাদের পক্ষে আনন্দ উৎসবের বছর হবে। এসময় কোনো বীজবপন করবে না, ভূমিতে আপনা-আপনি উৎপন্ন শস্যচয়ন অথবা আঝোড়া দ্রাক্ষাফল সংগ্রহ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের নিমিত্ত পঞ্চাশত্তম বৎসর যোবেল হইবে; তোমরা বীজ বুনিও না, স্বতঃ উৎপন্ন শস্য ছেদন করিও না, এবং আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের নিমিত্ত পঞ্চাশত্তম বৎসর জুবিলী হইবে; তোমরা বীজ বুনিও না, স্বতঃ উৎপন্ন শস্য ছেদন করিও না এবং আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক পঞ্চাশ বছরের শেষ বছরটা তোমাদের জন্য ফিরে পাওয়ার বছর হবে। এই বছরে তোমরা বীজ বুনবে না এবং নিজে থেকে জমিতে যা জন্মাবে তা কেটে আনবে না কিম্বা অযত্নের মধ্যে যে সব আংগুর জন্মাবে তা তুলে আনবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক পঞ্চাশ বছরের শেষ বছরটা তোমাদের জন্য ফিরে পাওয়ার বছর হবে। এই বছরে তোমরা বীজ বুনবে না এবং নিজে থেকে জমিতে যা জন্মাবে তা কেটে আনবে না কিংবা অযত্নের মধ্যে যে সব আংগুর জন্মাবে তা তুলে আনবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পঞ্চাশৎতম বর্ষ হবে তোমাদের জুবিলির বর্ষ। এই বছর তোমারা জমিতে বীজ বুনবে না বা নিজে থেকে উৎপন্ন ফসল কাটবে না ও আছাঁটা আঙুর লতার ফলও সংগ্রহ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পক্ষে 50তম বছরটি হবে জুবিলীর বছর| তোমরা বীজ বপন করবে না| যে সমস্ত শস্য নিজে নিজেই হবে, সেগুলি কাটবে না| যে সব দ্রাক্ষালতা ছাঁটা হয় না তাদের থেকে দ্রাক্ষা ফল সংগ্রহ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্য পঞ্চাশত্তম বছর যো বেল হবে; তোমরা বীজ বুনো না, নিজে থেকে উৎপন্ন শস্য কেটো না এবং ঝোড়ে না পড়া আঙ্গুরফলের ফল সংগ্রহ কোরো না।