Leviticus 25:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এটাই জুবিলী, সেটি তোমাদের পক্ষে পবিত্র হবে; তোমরা ক্ষেতে উৎপন্ন শস্যাদি ভোজন করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তখন মহোৎসবের সময়, যা তোমাদের জন্য পবিত্র হবে; কেবল ক্ষেতগুলি থেকে সরাসরি তুলে আনা ভক্ষ্য তোমরা ভোজন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উহাই যোবেল, উহা তোমাদের পক্ষে পবিত্র হইবে; তোমরা ক্ষেত্রোৎপন্ন শস্যাদি ভক্ষণ করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উহাই জুবিলী, উহা তোমাদের পক্ষে পবিত্র হইবে; তোমরা ক্ষেত্রে উৎপন্ন শস্যাদি ভক্ষণ করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হবে একটা ফিরে পাওয়ার বছর এবং তোমাদের তা পবিত্র বলে মানতে হবে। জমি থেকে এমনি যা পাওয়া যাবে তা-ই তোমাদের খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হবে একটা ফিরে পাওয়ার বছর এবং তোমাদের তা পবিত্র বলে মানতে হবে। জমি থেকে এমনি যা পাওয়া যাবে তা-ই তোমাদের খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তা জুবিলির অন্তর্গত, তোমরা তা পবিত্র বলে গণ্য করবে। তবে ক্ষেতে উৎপন্ন ফসল তোমরা ভোগ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ বছরটা হল জুবিলী বছর| এটা তোমাদের পক্ষে পবিত্র সময়| যে সমস্ত শস্য ক্ষেত থেকে আসে, তোমরা সেগুলি আহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ওটাই যোবেল, ওটা তোমাদের পক্ষে পবিত্র হবে; তোমরা জমিতে উৎপন্ন শস্য গুলো খেতে পারবে।