Leviticus 25:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তুমি স্বজাতির কাছে কোন কিছু বিক্রি কর, কিংবা তোমার স্বজাতির হাত থেকে ক্রয় কর তবে তোমরা পরস্পর অন্যায় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি তোমার কোনো দেশবাসীর কাছে তুমি জমি বিক্রি করো অথবা তার কাছ থেকে জমি কেনো, তাহলে পরস্পর সুযোগ নিও না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তুমি সজাতীয়ের নিকটে কোন কিছু বিক্রয় কর, কিম্বা আপন সজাতীয়ের হস্ত হইতে ক্রয় কর, তবে তোমরা পরস্পর অন্যায় করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তুমি স্বজাতীয়ের নিকটে কোন কিছু বিক্রয় কর, কিম্বা আপন স্বজাতীয়ের হস্ত হইতে ক্রয় কর, তবে তোমরা পরস্পর অন্যায় করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেদের মধ্যে জমি কেনা-বেচা করবার সময়ে কারও উপর অন্যায় কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেদের মধ্যে জমি কেনা-বেচা করবার সময়ে কারও উপর অন্যায় কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্বজাতীয় কোন লোকের কাছে যদি কিছু বিক্রি কর বা স্বজাতীয়ের কাছ থেকে কিছু কেনো, তবে কেউ কাউকে ঠকাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা প্রতিবেশীর কাছে তোমাদের জমি বিক্রি করবে বা তাদের কাছ থেকে তা কিনবে তখন পরস্পরকে ঠকিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যদি প্রতিবেশীর কাছে কোনো কিছু বিক্রয় কর, কিংবা নিজের প্রতিবেশীর হাত থেকে কেনো; তবে তোমরা পরস্পর অন্যায় কোরো না।