Leviticus 25:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি জুবিলীর পরে বছর-সংখ্যা অনুসারে স্বজাতির কাছ থেকে ক্রয় করবে এবং ফল উৎপন্নের বছর-সংখ্যা অনুসারে তোমার কাছে সে বিক্রি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্ধশতবর্ষের পরে বছর অতিবাহিত হওয়ার ভিত্তিতে তুমি দেশবাসীর নিকট থেকে কিনবে এবং শস্য সংগ্রহের জন্য অবশিষ্ট বছরগুলির ভিত্তিতে সে বিক্রি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যোবেলের পরে বৎসর-সংখ্যানুসারে সজাতীয় হইতে ক্রয় করিবে, এবং ফলোৎপত্তির বৎসর সংখ্যানুসারে তোমার কাছে সে বিক্রয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি জুবিলীর পরে বৎসর-সংখ্যা অনুসারে স্বজাতীয় হইতে ক্রয় করিবে, এবং ফলোৎপত্তির বৎসর-সংখ্যা অনুসারে তোমার কাছে সে বিক্রয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জমি কিনবে তাকে ফিরে পাওয়ার বছরের পর কত বছর হয়ে গেছে তা হিসাব করে সেই জমি কিনতে হবে এবং যে সেই জমি বিক্রি করবে তাকেও হিসাব করে দেখতে হবে সামনের ফিরে পাওয়ার বছর আসবার আগে কত বছর পর্যন্ত জমিটা থেকে ফসল তোলা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জমি কিনবে তাকে ফিরে পাওয়ার বছরের পর কত বছর হয়ে গেছে তা হিসাব করে সেই জমি কিনতে হবে এবং যে সেই জমি বিক্রি করবে তাকেও হিসাব করে দেখতে হবে সামনের ফিরে পাওয়ার বছর আসবার আগে কত বছর পর্যন্ত জমিটা থেকে ফসল তোলা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জুবিলির পরবর্তী বছরের সংখ্যা হিসাব করে স্বজাতীয়ের কাছ থেকে সম্পত্তি কিনবে এবং ফসল উৎপাদনের বছর হিসাব করে তা বিক্রি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা তোমাদের প্রতিবেশীর জমি কিনতে চাও, তাহলে বিগত শেষ জুবিলী বছর থেকে বছরগুলো গুনে নাও এবং সঠিক মূল্য নির্ণযে সেই সংখ্যাটি ব্যবহার কর| কারণ সে তোমার কাছে কেবলমাত্র পরের জুবিলী বছর আসা পর্যন্ত শস্য কাটার অধিকার বিক্রয়় করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যোবেলের পরের বছর-সংখ্যানুসারে প্রতিবেশীর কাছ থেকে কিনবে এবং ফল উৎপত্তির বছর-সংখ্যা অনুসারে তোমার কাছে সে বিক্রি করবে।