Leviticus 25:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বছরের সংখ্যা বেশি হলে তার মূল্য বাড়াবে ও বছরের সংখ্যা কম হলে তার মূল্য কমাবে; কেননা সে তোমার কাছে ফল উৎপন্নের কালের সংখ্যা অনুসারে বিক্রি করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বছর-সংখ্যার আধিক্য অনুসারে তুমি মূল্য বৃদ্ধি করবে ও বছর সংখ্যা কম হলে তুমি মূল্য কম করবে, কারণ আসলে সে তোমার কাছে ফলোৎপাদক সংখ্যা অনুসারে বিক্রি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বৎসরের আধিক্য অনুসারে তাহার মূল্য অধিক করিবে, ও বৎসরের ন্যূনতা অনুসারে মূল্য ন্যূন করিবে; কেননা সে তোমার কাছে ফলোৎপত্তি-কালের সংখ্যানুসারে বিক্রয় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বৎসরের আধিক্য অনুসারে তাহার মূল্য অধিক করিবে, ও বৎসরের ন্যূনতা অনুসারে মূল্য ন্যূন করিবে; কেননা সে তোমার নিকট ফলোৎপত্তি-কালের সংখ্যানুসারে বিক্রয় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি দেখা যায় বেশ কিছু বছর ফসল কাটা যাবে তবে জমির দাম বাড়াতে হবে কিন্তু কম হলে দাম কমাতে হবে, কারণ আসলে জমি থেকে কতবার ফসল তোলা যাবে সেই সংখ্যাটাই বিক্রি করা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি দেখা যায় বেশ কিছু বছর ফসল কাটা যাবে তবে জমির দাম বাড়াতে হবে কিন্তু কম হলে দাম কমাতে হবে, কারণ আসলে জমি থেকে কতবার ফসল তোলা যাবে সেই সংখ্যাটাই বিক্রি করা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বছরের সংখ্যা বেশী হলে মূল্য বেশী হবে এবং বছরের সংখ্যা কম হলে মূল্যও কম হবে। কারণ বিক্রেতা ফসল উৎপাদনের বছরের সংখ্যা হিসাব করে সম্পত্তি বিক্রি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি পরের জুবিলী আসতে অনেক দেরী থাকে সেক্ষেত্রে দাম হবে অনেক বেশী| যদি বছরগুলি কম হয়, তাতে দাম কম হবে| কেন? কারণ তোমাদের প্রতিবেশী প্রকৃতপক্ষে, তোমার কাছে জুবিলীর যতগুলি বছর বাকি আছে ততগুলি ফসর বিক্রি করছে| পরবর্তী জুবিলী বছরে সেই জমি আবার তার পরিবারের অধিকারে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বছরের বেশী অনুসারে মূল্যবেশী করবে ও বছরের কম অনুসারে মূল্য কম করবে; কারণ সে তোমার কাছে ফল উৎপত্তির দিনের সংখ্যা অনুসারে বিক্রি করে।