Leviticus 25:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভূমি চিরকালের জন্য বিক্রি করা চলবে না, কেননা ভূমির স্বত্ব আমার; তোমরা আমার সম্মুখে এই দেশে বিদেশী ও প্রবাসী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘চিরদিনের জন্য ভূমি বিক্রি করা যাবে না, কেননা ভূমি আমার এবং তোমরা প্রবাসী ও ভাড়াটিয়া ব্যতীত আর কিছু নও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভূমি চিরকালের নিমিত্ত বিক্রীত হইবে না, কেননা ভূমি আমারই; তোমরা ত আমার সহিত বিদেশী ও প্রবাসী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভূমি চিরকালের নিমিত্ত বিক্রীত হইবে না, কেননা ভূমি আমারই; তোমরা ত আমার সহিত বিদেশী ও প্রবাসী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“চিরদিনের জন্য কারও জমি বিক্রি করা চলবে না, কারণ সব জমি আমার আর আমার সামনে তোমরা সেখানে পরদেশী বাসিন্দা হয়ে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“চিরদিনের জন্য কারও জমি বিক্রি করা চলবে না, কারণ সব জমি আমার আর আমার সামনে তোমরা সেখানে পরদেশী বাসিন্দা হয়ে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জমি চিরকালের জন্য কখনও বিক্রি হবে না, কেননা জমির স্বত্ব আমার, আর আমার দৃষ্টিতে তোমরা এ দেশে বসবাসকারী বিদেশী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জমি আমার, তাই তোমরা স্থায়ীভাবে তা বিক্রি করতে পারো না| আমার জমিতে আমার সঙ্গে তোমরা কেবলমাত্র বিদেশী এবং ভ্রমণকারী হিসেবে বসবাস করছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জমি চিরদিনের র জন্য বিক্রি হবে না, কারণ জমি আমারই; তোমরা ত আমার সঙ্গে বিদেশী ও প্রবাসী।