Leviticus 25:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার মুক্তিকর্তা নেই, সে যদি ধনবান হয়ে নিজেই তা উদ্ধার করতে সমর্থ হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, যদি এমন কেউ থাকে, যার ভূমির মুক্তিকর্তা কেউ নেই, কিন্তু সে নিজে সমৃদ্ধিশালী হয় এবং ভূমি মুক্ত করতে তার যথেষ্ট সঙ্গতি থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার মুক্তিকর্ত্তা নাই, সে যদি ধনবান্ হইয়া আপনি তাহা মুক্ত করিতে সমর্থ হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার মুক্তিকর্তা নাই, সে যদি ধনবান হইয়া আপনি তাহা মুক্ত করিতে সমর্থ হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার হয়ে তা ছাড়িয়ে নেবার মত কেউ না থাকলেও যদি সে নিজেই নিজের অবস্থার উন্নতি করে তা ছাড়িয়ে নিতে পারে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার হয়ে তা ছাড়িয়ে নেবার মত কেউ না থাকলেও যদি সে নিজেই নিজের অবস্থার উন্নতি করে তা ছাড়িয়ে নিতে পারে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যার তেমন কোন আত্মীয় নেই সে যদি অর্থ সংগ্রহ করে নিজেই তা উদ্ধার করতে পারে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন ব্যক্তির ঘনিষ্ঠ এমন আত্মীয় নাও থাকতে পারে, কিন্তু সে যদি নিজের জমি পুনরায় কিনে নেবার জন্য ধনবান হয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার মুক্তিকর্তা নেই, সে যদি ধনবান্ হয়ে নিজে তা মুক্ত করতে সমর্থ হয়,