Leviticus 25:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে সে তার বিক্রয়ের বছর গণনা করে সেই অনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেবে; এভাবে সে তার নিজের অধিকারে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে বিক্রি করার সময় থেকে পরবর্তী বছরগুলির জন্য সে মূল্য নির্ধারণ করবে ও বিক্রীত মূল্য ক্রেতাকে ফেরত দেবে; পরে সে নিজের অধিকারে ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সে তাহার বিক্রয়ের বৎসর গণনা করিয়া তদনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরাইয়া দিবে; এইরূপে সে আপন অধিকারে ফিরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সে তাহার বিক্রয়ের বৎসর গণনা করিয়া তদনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরাইয়া দিবে; এইরূপে সে আপন অধিকারে ফিরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তা বিক্রি করবার পরের বছরগুলো তাকে গুণে দেখতে হবে এবং বাকী বছরগুলোর টাকা যে জমি কিনেছিল তাকে ফেরৎ দিতে হবে। এর পরে সে তার নিজের জমিতে ফিরে যেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তা বিক্রি করবার পরের বছরগুলো তাকে গুণে দেখতে হবে এবং বাকী বছরগুলোর টাকা যে জমি কিনেছিল তাকে ফেরৎ দিতে হবে। এর পরে সে তার নিজের জমিতে ফিরে যেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে বিক্রির বছর থেকে হিসাব করে বাদবাকী মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেবে। এই ভাবেই সে নিজ সম্পত্তির অধিকার ফিরে পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে সে অবশ্যই জমি বিক্রির সময় থেকে বছরগুলো গণনা করবে| জমির জন্য কত দিতে হবে তাতে সিদ্ধান্ত নিতে সেই সংখ্যা কাজে লাগাবে| তারপর সে সেই জমি কিনে নিতে পারে| এরপর জমি আবার তার সম্পত্তি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সে তার বিক্রির বছরে গণনা করে সেই অনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেবে; এভাবে সে নিজের অধিকারে ফিরে যাবে।