Leviticus 25:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লেবীয়দের সমস্ত নগর, তাদের অধিকৃত নগরের সমস্ত বাড়ি মুক্ত করার অধিকার লেবীয়দের সব সময়ই থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘লেবীয় অধ্যুষিত নগরগুলিতে নির্মিত লেবীয়দের বাড়িগুলি মুক্ত করতে লেবীয়দের সবসময় অধিকার থাকবে, যেগুলি তাদের অধিকৃত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লেবীয়দের নগর সকল, তাহাদের অধিকৃত নগরের গৃহ সকল মুক্ত করিবার অধিকার লেবীয়দের সর্ব্বদাই থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লেবীয়দের নগর সকল, তাহাদের অধিকৃত নগরের গৃহ সকল মুক্ত করিবার অধিকার লেবীয়দের সর্বদাই থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সম্পত্তি হিসাবে পাওয়া লেবীয়দের সব গ্রাম ও শহর এবং সেগুলোর মধ্যেকার বাড়ীগুলো তাদের সব সময়েই ছাড়িয়ে নেবার অধিকার থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সম্পত্তি হিসাবে পাওয়া লেবীয়দের সব গ্রাম ও শহর এবং সেগুলোর মধ্যেকার বাড়ীগুলো তাদের সব সময়েই ছাড়িয়ে নেবার অধিকার থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু লেবি গোষ্ঠীর লোকদের নগরগুলি এবং তাদের অধিকারভুক্ত নগরের ঘরবাড়ি পুনরুদ্ধার করার অধিকার তাদের সর্বদাই থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লেবীয়দের শহর সম্পর্কে; লেবীয় বংশধররা যে শহরগুলির অধিকারী, সেখানে তাদের বাড়ীগুলি যে কোন সময়ে তারা কিনে ফেরত পেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লেবীয়দের নগর সব, তাদের অধিকারে নগরের গৃহ সব মুক্ত করবার অধিকার লেবীয়দের সব দিন ই থাকবে।