Leviticus 25:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ তোমাদের সেই আল্লাহ্‌, যিনি তোমাদেরকে কেনান দেশ দেবার জন্য ও তোমাদের আল্লাহ্‌ হবার জন্য তোমাদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন, যেন কনান দেশ তোমাদের দেন ও তোমাদের ঈশ্বর হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু তোমাদের সেই ঈশ্বর, যিনি তোমাদিগকে কনান দেশ দিবার জন্য ও তোমাদের ঈশ্বর হইবার জন্য তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু তোমাদের সেই ঈশ্বর, যিনি তোমাদিগকে কনান দেশ দিবার জন্য ও তোমাদের ঈশ্বর হইবার জন্য তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। কনান দেশ দেবার জন্য এবং তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ। কেনান দেশ দেবার জন্য এবং তোমাদের আল্লাহ্‌ হওয়ার জন্য আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের কনান দেশের অধিকার দেওয়ার জন্য এবং তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্য মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই প্রভু তোমাদের ঈশ্বর| কনান দেশ দেওয়ার জন্য এবং তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমি তোমাদের মিশর দেশ থেকে এনেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু তোমাদের সেই ঈশ্বর, যিনি তোমাদেরকে কনান দেশ দেবার জন্য ও তোমাদের ঈশ্বর হবার জন্য তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।