Leviticus 25:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার ভাই যদি দরিদ্র হয়ে তোমার কাছে নিজেকে বিক্রি করে তবে তুমি তাকে গোলামের মত গোলামীর কাজ করাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি তোমার দেশবাসীর মধ্যে কেউ দরিদ্র হয় ও তোমার কাছে নিজেকে বিক্রি করে, এক ক্রীতদাসরূপে তাকে কাজ করতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া তোমার নিকটে আপনাকে বিক্রয় করে, তবে তুমি তাহাকে দাসের ন্যায় দাস্যকর্ম্ম করাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া তোমার নিকটে আপনাকে বিক্রয় করে, তবে তুমি তাহাকে দাসের ন্যায় দাস্যকর্ম করাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের কোন ইস্রায়েলীয় ভাই যদি গরীব অবস্থায় পড়ে নিজেকে তোমাদের কারও কাছে বিক্রি করে দেয় তবে তোমরা তাকে দাসের মত খাটাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের কোন ইসরাইলীয় ভাই যদি গরীব অবস্থায় পড়ে নিজেকে তোমাদের কারও কাছে বিক্রি করে দেয় তবে তোমরা তাকে গোলামের মত খাটাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার স্বজাতীয় কোন ভাই যদি দারিদ্র্যের জন্য নিজেকে তোমার কাছে বিক্রি করে, তাহলে তুমি তাকে ক্রীতদাসের মত খাটাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের নিজেদের দেশের কোন ব্যক্তি যদি এত গরীব হয়ে পড়ে যে সে নিজেকে দাস হিসেবে তোমাদের কাছে বিক্রি করতে বাধ্য হয়, তখন তোমরা অবশ্যই তাকে ভৃত্যের মত কাজে লাগাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ভাই যদি গরিব হয়ে তোমার কাছে নিজেকে বিক্রয় করে, তবে তুমি তাকে দাসের মত কাজ কোরো না।