Leviticus 25:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সপ্তম বছর ভূমি বিশ্রাম নেবে, তা মাবুদের উদ্দেশে বিশ্রামকাল হবে; তুমি তোমার ক্ষেতে বীজ বপন করো না ও তোমার আঙ্গুরলতা ছেঁটো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সপ্তম বছরে ভূমি বিশ্রাম, সদাপ্রভুর উদ্দেশে এক বিশ্রাম ভোগ করবে। এই বছরে তোমাদের ক্ষেত্রগুলি বীজবপন করবে না, অথবা দ্রাক্ষাক্ষেতের অনর্থক ডালপালাগুলি ছেঁটে ফেলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সপ্তম বৎসর ভূমির বিশ্রামার্থক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামকাল হইবে; তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, ও আপন দ্রাক্ষালতা ঝুড়িও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সপ্তম বৎসর ভূমি বিশ্রামার্থক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামকাল হইবে; তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, ও আপন দ্রাক্ষালতা ঝুড়িও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সপ্তম বছরে জমিগুলোকে বিশ্রামের সময় দিতে হবে। এটা হবে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রাম। সেই সময় তোমরা জমিতে বীজ বুনবে না এবং আংগুর গাছের ডাল ছাঁটবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সপ্তম বছরে জমিগুলোকে বিশ্রামের সময় দিতে হবে। এটা হবে মাবুদের উদ্দেশে বিশ্রাম। সেই সময় তোমরা জমিতে বীজ বুনবে না এবং আংগুর গাছের ডাল ছাঁটবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সপ্তম বছর জমির বিশ্রামের জন্য হবে বিরতির বছর। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই বছর বিরতির কাল হবে। তখন তোমরা ক্ষেতে বীজ বপন করবে না ও আঙুর লতা ছাঁটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সপ্তম বছরে প্রভুকে সম্মান জানানোর জন্য তোমরা জমিকে বিশ্রাম দেবে| এই সময় তোমরা তোমাদের ক্ষেতে বীজ বপন করবে না অথবা তোমাদের দ্রাক্ষা ক্ষেতে গাছগুলি ছাঁটবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সপ্তম বছরে জমির বিশ্রামের জন্য বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামকাল হবে; তুমি নিজের জমিতে বীজ বপন কোরো না ও নিজের আঙ্গুরফল পেড়ো না;