Leviticus 25:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা আমারই গোলাম, যাদেরকে আমি মিসর দেশ থেকে বের করে এনেছি; তাদের গোলামের মত বিক্রি করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ইস্রায়েলীরা আমার ভৃত্য, আমি মিশর থেকে যাদের বের করেছিলাম; তারা কোনোমতে ক্রীতদাসরূপে বিক্রীত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা আমারই দাস, যাহাদিগকে আমি মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি; তাহারা দাসের ন্যায় বিক্রীত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা আমারই দাস, যাহাদিগকে আমি মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি; তাহারা দাসের ন্যায় বিক্রীত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা আমারই দাস; আমিই তাদের মিসর দেশ থেকে বের করে এনেছি; তাই আর কারও দাস হিসাবে তাদের বিক্রি করা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা আমারই গোলাম; আমিই তাদের মিসর দেশ থেকে বের করে এনেছি; তাই আর কারও গোলাম হিসাবে তাদের বিক্রি করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা আমারই সেবক, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি, তাদের কাউকে ক্রীতদাসের মত বিক্রি করা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তারা আমার দাস| আমি মিশরের দাসত্ব থেকে তাদের নিয়ে এসেছি| তারা অবশ্যই আবার দাস হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা আমারই দাস, যাদেরকে আমি মিশর দেশ থেকে বের করে এনেছি; তাদের দাসের মত বিক্রি করা হবে না।