Leviticus 25:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের চারদিকের জাতিগুলোর মধ্য থেকে তোমরা গোলাম ও বাঁদী রাখতে পারবে; তাদের হতেই তোমরা গোলাম ও বাঁদী ক্রয় করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের ক্রীতদাস ও দাসীরা তোমাদের চারপাশের দেশ থেকে আসবে; তাদের মধ্যে থেকে তোমরা দাস ও দাসী কিনতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিও। তোমাদের চতুর্দ্দিকস্থ জাতিগণের মধ্য হইতে তোমরা দাস ও দাসী রাখিতে পারিবে; তাহাদের হইতেই তোমরা দাস ও দাসী ক্রয় করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের চতুর্দিকস্থ জাতিগণের মধ্য হইতে তোমরা দাস ও দাসী রাখিতে পারিবে; তাহাদের হইতেই তোমরা দাস ও দাসী ক্রয় করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের আশেপাশে যে জাতিগুলো থাকবে তাদের মধ্য থেকে তোমরা দাস-দাসী কিনে নিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের আশেপাশে যে জাতিগুলো থাকবে তাদের মধ্য থেকে তোমরা গোলাম ও বাঁদী কিনে নিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের চারপাশে যে সব জাতি বাস করে তাদের মধ্য থেকে তোমরা দাসদাসী রাখতে পারবে এবং তাদের মধ্য থেকেই তোমরা দাসদাসী ক্রয় করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের চারপাশের অন্যান্য জাতিদের থেকে পুরুষ এবং নারী ভৃত্যদের তোমরা পেতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের চারদিকে জাতিগণের মধ্য থেকে তোমরা দাস ও দাসী রাখতে পারবে; তাদের থেকেই তোমরা দাস ও দাসী ক্রয় কোরো।