Leviticus 25:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা নিজ নিজ ভাবী সন্তানদের অধিকারের জন্য উত্তরাধিকার হিসেবে তাদেরকে দিতে পার এবং নিত্য তোমাদের গোলামীর কাজ তাদেরকে দিয়ে করাতে পার; কিন্তু তোমাদের ভাই বনি-ইসরাইলদের মধ্যে তোমরা কেউ কারো উপরে কঠিন কর্তৃত্ব করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সন্তানদের পক্ষে অধিকৃত সম্পদরূপে তোমরা তাদেরকে দিতে পারো এবং সারা জীবনের জন্য তাদের ক্রীতদাস করে রাখতে পারো, কিন্তু তোমাদের সঙ্গী ইস্রায়েলীদের ওপরে নির্দয়ভাবে শাসন করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আপন আপন ভাবী সন্তানদের অধিকারের নিমিত্তে দায়ভাগ দ্বারা তাহাদিগকে দিতে পার, এবং নিত্য আপনাদের দাস্যকর্ম্ম তাহাদিগকে দিয়া করাইতে পার; কিন্তু তোমাদের ভ্রাতা ইস্রায়েল-সন্তানদিগের মধ্যে তোমরা কেহ কাহারও উপরে কঠিন কর্ত্তৃত্ব করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আপন আপন ভাবী সন্তানদের অধিকারের নিমিত্তে দায়ভাগ দ্বারা তাহাদিগকে দিতে পার, এবং নিত্য আপনাদের দাস্যকর্ম তাহাদিগকে দিয়া করাইতে পার; কিন্তু তোমাদের ভ্রাতা ইস্রায়েল-সন্তানদের মধ্যে তোমরা কেহ কাহারও উপরে কঠিন কর্তৃত্ব করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব দাস-দাসীদের তোমরা সম্পত্তির অংশ হিসাবে ছেলেমেয়েদের দিয়ে যেতে পারবে। তোমরা তাদের সারা জীবন দাস হিসাবে রাখতে পারবে, কিন্তু তোমাদের নিজের জাতি ইস্রায়েলীয়দের প্রতি তোমরা নিষ্ঠুর ব্যবহার করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব গোলাম ও বাঁদীদের তোমরা সম্পত্তির অংশ হিসাবে ছেলেমেয়েদের দিয়ে যেতে পারবে। তোমরা তাদের সারা জীবন গোলাম হিসাবে রাখতে পারবে, কিন্তু তোমাদের নিজের জাতি বনি-ইসরাইলদের প্রতি তোমরা নিষ্ঠুর ব্যবহার করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ভাবী বংশধরেরা উত্তরাধিকার সূত্রে এই দাসদাসীদের পেতে পারে কিম্বা তোমরা নিজেদের দাস হিসাবেও তাদের স্থায়ী ভাবে রাখতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয় ইসরায়েলীদের মধ্যে কারও উপর তোমরা কঠোর ব্যবহার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এমনকি তোমাদের মৃত্যুর আগে এই সমস্ত বিদেশী দাসদের তোমাদের ছেলেমেয়েদের হেফাজতে দিয়ে যেতে পারো, যাতে তারা তোমাদের ছেলেমেয়েদের অধিকারে থাকে| তারা চিরকালের জন্য তোমাদের দাস হবে| তোমরা এইসব বিদেশীদের দাস বানাতে পারো; কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজেদের ভাইদের, ইস্রায়েলের লোকদের নির্দয় মনিব হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা নিজের নিজের ভাবী সন্তানদের অধিকারের জন্য দায়ভাগ দ্বারা তাদেরকে দিতে পার এবং নিত্য নিজেদের দাস্যকর্ম তাদেরকে দিয়ে করাতে পার; কিন্তু তোমাদের ভাই ইস্রায়েল-সন্তানদের মধ্যে তোমরা কেউ কারও কঠিন কর্তৃত্ব করবে না।