Leviticus 25:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার চাচা কিংবা চাচার পুত্র তাকে মুক্ত করবে, কিংবা তার গোষ্ঠীভুক্ত নিকটবর্তী কোন জ্ঞাতি তাকে মুক্ত করবে; কিংবা যদি সে ধনবান হয়ে উঠে তবে সে নিজেকে মুক্ত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জ্যাঠা, কাকা অথবা জ্ঞাতিভাই বা বোন কিংবা তার গোষ্ঠীর রক্তের সম্পর্কযুক্ত কেউ তাকে মুক্ত করতে পারবে। অথবা যদি সে সম্পদশালী হয়, তাহলে নিজেই নিজেকে মুক্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পিতৃব্য কিম্বা পিতৃব্যের পুত্র তাহাকে মুক্ত করিবে, কিম্বা তাহার গোষ্ঠীভুক্ত নিকটবর্ত্তী কোন জ্ঞাতি তাহাকে মুক্ত কিরবে; কিম্বা যদি সে ধনবান্ হইয়া উঠে, তবে আপনাকে মুক্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পিতৃব্য কিম্বা পিতৃব্যের পুত্র তাহাকে মুক্ত করিবে, কিম্বা তাহার গোষ্ঠীভূক্ত নিকটবর্তী কোন জ্ঞাতি তাহাকে মুক্ত করিবে; কিম্বা যদি সে ধনবান হইয়া উঠে, তবে সে আপনাকে মুক্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া কাকা বা জেঠা কিম্বা কাকাত-জেঠাত ভাই কিম্বা বংশের এমন কেউ যার সংগে তার রক্তের সম্বন্ধ আছে সে-ও তাকে ছাড়িয়ে নিতে পারবে। অবস্থার উন্নতি করতে পারলে সে নিজেই নিজেকে ছাড়িয়ে নিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া চাচা বা জেঠা কিংবা চাচাত-জেঠাত ভাই কিংবা বংশের এমন কেউ যার সংগে তার রক্তের সম্বন্ধ আছে সে-ও তাকে ছাড়িয়ে নিতে পারবে। অবস্থার উন্নতি করতে পারলে সে নিজেই নিজেকে ছাড়িয়ে নিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পিতৃব্য কিম্বা পিতৃব্যের পুত্র তাকে মুক্ত করবে। কিংবা তার গোষ্ঠীভুক্ত নিকট কোন আত্মীয় তাকে মুক্ত করবে। অথবা সে যদি অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে নিজেই নিজেকে মুক্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা তার কাকা বা খুড়তুতো ভাই তাকে কিনে ফেরত পেতে পারে| অথবা তার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের একজন তাকে কিনে ফেরত পেতে পারে| বা যদি লোকটি প্রচুর অর্থ পায়, সে নিজে অর্থ শোধ করে আবার স্বাধীন হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাকা কিংবা কাকার ছেলে তাকে মুক্ত করবে, কিংবা তার বংশের কাছের কোন আত্মীয় তাকে মুক্ত করবে; কিংবা যদি সে ধনবান্ হয়ে উঠে, তবে নিজেকে মুক্ত করবে।